সাকিবকে কেকেআরের অভিনন্দন


প্রকাশিত: ০৮:২২ এএম, ২৬ জুন ২০১৫

ক্রিকেটের তিন সংস্করণে আবারও এক নম্বর হওয়ায় সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে সাকিবকে অভিনন্দন জানায় আইপিএলের দলটি।  

বার্তায় বলা হয়, ‘আইসিসির বিবেচনায় সব ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ায় আমাদের বীর সাকিব আল হাসানকে অভিনন্দন।’

টেস্ট আর টি-টোয়েন্টি সাকিবকে র্যাংকিংয়ে সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে ছিলেন আগেই। তবে ওয়ানডেতে গত বিশ্বকাপের পর শ্রীলঙ্কার দিলশানের কাছে শীর্ষস্থান হারান। ভারতের সঙ্গে ভালো খেলার ফলাফলটা দ্রুতই পেলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে আবার এক নম্বর অলরাউন্ডারের স্থান ফিরে পান তিনি।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ শুরুর আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৯৮, আর দিলশানের ৪০৪। সিরিজে দুটি ফিফটি করার পাশাপাশি তিন উইকেট প্রাপ্তিতে আরো ১০ পয়েন্ট যোগ হয়ে রেটিং পয়েন্ট হয় ৪০৮। এতেই পিছনে পড়ে যান দিলশান।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।