সেমিফাইনালে আর্জেন্টিনা


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৭ জুন ২০১৫

নাটকীয়তায় ভরা কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এর আগে, নির্ধারিত ৯০ মিনিটে দু’পক্ষ গোলশূন্য থাকায় ট্রাইবেকারে গড়ায় খেলা। মেসি বাহিনী তাতেই জয়ের দেখা পায়। রক্ষণাত্মক খেলেও কলম্বিয়া শেষ পর্যন্ত ফ্রি কিকে এসে ভাগ্যের দ্বার খুলতে পারেনি।  

টাইব্রেকারে উভয়পক্ষ ৭টি করে শট নেয়। এতে আর্জেন্টিনা ৫ বার বল জালে জড়াতে সমর্থ হয়। অপরদিকে ৪ বার সমর্থ হয় কলম্বিয়া। স্ট্রাইকার তেভেজ কলম্বিয়ার গোলরক্ষককে পরাজিত করে লক্ষ্যভেদ করলে সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।

কলম্বিয়া রক্ষণাত্মক খেলে নির্ধারিত ৯০ মিনিট আর্জেন্টিনাকে প্রতিরোধে সক্ষম হয়। রক্ষণাত্মক খেলেও কয়েকটি পাল্টা আক্রমণ করে কলম্বিয়ান ফরোয়ার্ডরা। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্গ ভেদ করা হয়ে উঠেনি রদ্রিগেজদের। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় আর্জেন্টিনা।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।