সব নো বলেই ফ্রি হিট


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৭ জুন ২০১৫

ফ্রি হিটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে ও টি-২০তে যে কোনো নো বলে ফ্রি হিট পাবেন ব্যাটসম্যানরা। এর আগে শুধুমাত্র বোলারের ওভার স্টেপিংয়ের (লাইন মিস) জন্য নো-বল পেতেন ব্যাটসম্যান।

শুক্রবার বার্বাডোজে আইসিসির বার্ষিক সাধারণ সভায় নতুন এ নিয়মটি অনুমোদিত হয়।

আগামী ৫ জুলাই থেকে নিয়মটি কার্যকর হবে বলে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রসঙ্গত, ৫ জুলাই থেকেই শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। তাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচেই নতুন নিয়মের ব্যবহার হবে।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।