মুস্তফা কামালকে ডালমিয়ার চিঠি


প্রকাশিত: ১১:১২ এএম, ২৭ জুন ২০১৫

ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে জয় পাওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়ে বন্ধু মুস্তফা কামালের কাছে চিঠি দিয়েছেন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। এছাড়া উপহার হিসেবে কামালের জন্য পাঞ্জাবী ও তার স্ত্রীর জন্য শাড়িও পাঠায়েছেন তিনি।

কিছুদিন আগে আইপিএলের ফাইনাল দেখতে ভারত সফরকালে কামালও একই রকম উপহারসামগ্রী নিয়ে গিয়েছিলেন ডালমিয়া পরিবারের জন্য।

টাইগারদের অভিনন্দন জানিয়ে চিঠিতে ডালমিয়া লিখেছেন, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো মজবুত করার লক্ষ্যে ক্রিকেটপাগল ভারতীয় জনগণের ভালবাসা ও প্রশংসার স্মারক হিসেবে এই উপহারসামগ্রী প্রেরণ করছি। আপনাদের জন্য সকল ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, সম্প্রতি এক টেস্ট ও তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে ঢাকা সফরে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত টেস্ট এ ড্র হলেও ওয়ানডে সিরিজে ২-১ এ জয় পায় বাংলাদেশ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।