কিডনিতে মেসির অস্ত্রোপচার আজ


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন মেসি। গত বছরের ডিসেম্বরে কিডনির সমস্যায় অস্ত্রোপচার করা হয়েছিল। আজ আবারো ছোট অস্ত্রোপচার হবে মেসির কিডনিতে। অস্ত্রোপচার শেষে দু’দিনের মধ্যেই অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। আর চিকিৎসা শেষে আজই বাড়ি ফিরে যাবেন মেসি।

তবে সোমবার অনুশীলনে যোগ দেননি মেসি। সোমবার নানা রকম পরীক্ষা হয়েছে তাঁর। তার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় ডাক্তাররা। এই চিকিৎসার মাধ্যমে মেসির কিডনিতে যে স্টোন পাওয়া গিয়েছে সেটাকে গলিয়ে দেওয়া হবে। তবে ক্লাবের ওয়েব সাইটে জানানো হয়েছে এই দু’দিন ধরে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে মেসিকে। বুধবারই ক্লাব অনুশীলনে যোগ দিতে পারেন তিনি।

আর এই অস্ত্রোপচারের জন্য কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে হয়ত খেলা হচ্ছে না মেসির। যদিও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রথম লেগে ৭-০ গোলে জিতে এগিয়ে রয়েছে বার্সেলোনা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।