নেইমারহীন ম্যাচে ব্রাজিলের ড্র


প্রকাশিত: ০৪:০৯ এএম, ৩০ মার্চ ২০১৬

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে নেইমারহীন ব্রাজিল। প্যারাগুয়ের আসুনসিওনে বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

নিষেধাজ্ঞার কারণে নেইমারকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল। তবে ম্যাচে শুরু থেকেই সফরকারীদের কোনঠাসা করে রাখে স্বাগতিক প্যারাগুয়ে। ম্যাচের ১৬ মিনিটে অরিৎসের ফ্লিক গোলরক্ষক আলিসনের হাতে লেগে বারে লাগলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। তবে দুর্দান্ত খেলতে থাকা প্যারাগুয়েকে ঠেকিয়ে রাখা যায়নি। ম্যাচের ৪০ মিনিটে এদগার বেনিতেসের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন  লেসকানো। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। অরিৎসের বাড়ানো বল পা বাড়িয়ে দারুণ ভাবে নামিয়ে গোল করেন বেনিতেস। দ্বিতীয় গোল খেয়ে হুস ফেরে ব্রাজিলের। ম্যাচের ৭৯ মিনিটে বদলি হিসেবে নামা হাল্কের দুর্দান্ত শট কোনো মতে ঠেকান গোলরক্ষক। ফিরতি বল পেযে জালে জড়ান রিকার্দো অলিভিয়েরা।

আর ব্রাজিলকে যোগ করা সময়ে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান দানি আলভেস। ডি-বক্সের ভেতর থেকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে গোল করেন বার্সেলোনার এই ডিফেন্ডার। বাছাই পর্বের ষষ্ঠ রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে এখন ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে প্যারাগুয়ে আছে সপ্তম স্থানে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।