রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর মতিঝিলের ইত্তেফাক মোড়ে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুল মটরসাইকেল যোগে যাওয়ার সময় ৮ নম্বর বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল ঢাকা কলেজের বিজনেজ স্ট্যাডিজ বিভাগের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
এএস/এএইচ/এমএস