আপাতত বিয়ের ভাবনা নেই সাব্বিরের


প্রকাশিত: ০২:৫৬ এএম, ০২ এপ্রিল ২০১৬

বাংলাদেশ দলের অন্যতম তারকা ক্রিকেটার সাব্বির রহমান। টি-টোয়েন্টির স্পেশালিস্ট হিসেবেই বেশ পরিচিতি রয়েছে তার। ২৪ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যানের তাণ্ডব দেখেছে ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপে ব্যাট হাতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। তার ব্যাটিং নৈপূণ্য মন জয় করে নিয়েছে অনেক তরুণীর। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বিয়ের প্রস্তাব পেয়ে যান টাইগারদের গ্লামার বয় সাব্বির।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করছিলেন সাব্বির। তখনই গ্যালারি থেকে বাংলাদেশের জার্সি পরা এক তরুণী প্ল্যাকার্ড উঁচিয়ে ধরলেন—‘ম্যারি মি সাব্বির!’ টেলিভিশনের ক্যামেরায় যখন সেই তরুণীকে দেখাল, মুখে হাসি। তবে ভক্তদেরর এমন প্রস্তাব মজা হিসেবেই নেন সাব্বির।

এ বিষয়ে সাব্বির বলেন, আসলে ভক্তদের এসব ভালোবাসা-পাগলামি ভালোই লাগে। মাঠে যখন অনেক চাপ থাকে, তখন আমাদের সমর্থন দিতে আসা দর্শকদের দিকে মাঝে মধ্যে তাকাই। তখন স্নায়ুচাপ অনেকটা কমে যায়। খেলাটা অনেক উপভোগ্য মনে হয়। ধীরে ধীরে স্বচ্ছন্দ হয় উইকেটে। আর এসব প্রস্তাব এসব ইতিবাচকভাবেই দেখি। দলের সবার জন্য তো আর “ম্যারি মি” লিখে আনে না! এগুলো মজা হিসেবে নিই।

তবে যেসব তরুণী সাব্বিরকে নিয়ে স্বপ্ন দেখেন, তাদের জন্য সুখবর হলো আপাতত বিয়ের ভাবনা নেই সাব্বির রহমানের।

আরএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।