মালিবাগে বাস উল্টে যান চলাচল বন্ধ : তীব্র যানজট
রাজধানীর মালিবাগে গাজীপুরগামী প্রভাতী বনশ্রী বাস উল্টে যাওয়ায় এই রুটে সাময়িকভাবে যানচলাচল বন্ধ আছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
শনিবার দুপুরে মালিবাগ-মৌচাক রুটে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পরেছে যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার মাঝখানে কাত হয়ে যাওয়া বাস সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্টরা। এ কারণে সৃষ্ট যানজট মালিবাগ মোড় থেকে কাকরাইল মোড় হয়ে বিজয়নগর পর্যন্ত পৌঁছেছে।
এএস/জেএইচ/এবিএস