বৈশাখে মেঘ ও যোগীর আয়োজন


প্রকাশিত: ০৯:১৭ এএম, ০২ এপ্রিল ২০১৬

ফ্যাশন হাউস মেঘ বৈশাখে বড়দের পাশাপাশি ছোটদের জন্য এনেছে পাঞ্জাবি, ফতুয়া, টপস ও টি-শার্ট। লাল, সাদা, কমলা, হলুদসহ বিভিন্ন উজ্জল রঙে এসব পোশাকের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের লোকজ মোটিফ। বড়দের জন্যও আছে পাঞ্জাবি, টপস, কামিজ ও টি-শার্ট।

মেঘের বিক্রয় কেন্দ্র আছে শাহবাগের আজিজ সুপার মর্কেটে, ধানমন্ডির সীমান্ত স্কয়ারে ও মিরপুর অরজিনাল দশ নম্বরে (মিরপুর সাড়ে ১০)। মোবাইল : ০১৮৩১৯৯৯৮৯৯

Fashion

ফ্যাশন হাউজ যোগী এনেছে বৈশাখের পোশাক। এসব পোশাকের মধ্যে আছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মেয়েদের টপস, কামিজ ও শিশুদের পোশাক। দেশী কাপড়ে তৈরি এসব পোশাকের নকশা করা হয়েছে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। ঠিকানা : দোকান-৩৪, (নিচতলা) ও ১বি (তৃতীয়তলা), আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা। মোবাইল : ০১৭১৬৫৮১০৭৬

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।