ব্রাসেলস হামলা : জাভেন্তেম ছেড়েছে প্রথম ফ্লাইট


প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

হামলার ১২ দিন পর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট উড্ডয়ন করেছে। রোববার ব্রাসেলসে বিমানবন্দর থেকে তিনটি ফ্লাইট ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। এর মধ্যে প্রথম ফ্লাইটটি পর্তুগালের ফারো উদ্দেশ্যে আন্তর্জাতিক মান সময় ১১ টা ৪০ মিনিটের দিকে ছেড়ে গেছে।

এর আগে গত ২২ মার্চ বেলজিয়ামের প্রধান বিমানবন্দর ও মেট্রো স্টেশনে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের প্রথম ফ্লাইটের উড্ডয়ন দেখার জন্য বিমানবন্দরের কর্মীরা জাভেন্তেমে একত্রিত হয়েছিলেন। এছাড়া ইতালি ও অ্যাথেনসের উদ্দেশ্যে আরো দুটি ফ্লাইট যাত্রা শুরু করেছে। বিমানের একজন যাত্রী বলেন, এখানে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। তবে আমি মনে করি, আমরা এঘটনা উতড়ে যেতে পারবো। আমি মনে করি, নিরাপত্তা পরিস্থিতির ওপর ধীরে ধীরে বিশ্বাস স্থাপন করতে হবে।

বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্নদ ফিয়েস্ট বলেন, বিমানবন্দরে কাপুরুষোচিত হামলা থেকে উঠে দাঁড়াতে এই ফ্লাইট একটি আশার প্রতীক।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।