অবশেষে শিরোপা জিতলেন সিদ্দিকুর


প্রকাশিত: ০৬:১১ এএম, ০৪ এপ্রিল ২০১৬

বিটিআই ওপেন স্বদেশী সজীব আলীকে প্লে অফে হারিয়ে অবশেষে ২ বছর পর শিরোপার স্বাদ পেলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। আর এ জয় দিয়ে তিনি ফুরিয়ে গেছেন এমন শঙ্কায় যারা ছিলেন তাদের এক দাঁতভাঙা জবাবই দিলেন এই গলফার।

তবে শিরোপা জিততে ভারতীয় সাজ্জান সিং ও স্বদেশী সজীব আলীর সাথে কঠিন লড়াই করতে হয় সিদ্দিকুরের। শেষ মুহূর্ত পর্যন্ত লিডার বোর্ডের রেসে সিদ্দিকুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল এই দুই গলফার। শেষ হোলে সিদ্দিকুর বার্ডি করতে ব্যর্থ হলে সমীকরণ দাঁড়ায় সজীব বার্ডি করলেই হবেন চ্যাম্পিয়ন।

তবে, তিনি উল্টো বগি করলে খেলা গড়ায় প্লে অফে। পারের চেয়ে সমান ১৫ শট কম খেলে লড়বেন সিদ্দিকুর ও সজীব আলী। কিন্তু, অভিজ্ঞ সিদ্দিকের সঙ্গে পেরে উঠলেন না সজীব। তবে, তিনি বার্ডি মিস করলেও, ভুল করেননি সিদ্দিক। ২০১৩ এর পর আর শিরোপা স্পর্শ করা হয়নি দেশসেরা এই গলফারের। দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান ট্যুর বাংলাদেশ ওপেনের দু`আসরেও ব্যর্থ ছিলেন সিদ্দিকুর। তাই  এই শিরোপা জয় হয়তো ভক্তদের দিলো স্বস্তি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।