মোহামেডানকে হারিয়ে দুর্দান্ত শুরু শেখ জামালের


প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

বাফুফের সাথে বিরোধে জর্জরিত শেখ জামাল ধানমণ্ডি ক্লাব স্বাধীনতা কাপের প্রথম ম্যাচেই জয় তুলে নিল শক্তিশালী মোহামেডানের বিপক্ষে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় শেখ জামাল।

শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠতে থাকে। আক্রমণের ধার বাড়িয়ে প্রথম গোল পেতেও বেশি বেগ পেতে হয়নি জামালকে। খেলার নয় মিনিটেই জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড এনামুল হকের প্লেসিং শটে বল জালে জড়ালে উল্লাসে ভাসে শেখ জামালের ফুটবলাররা। খেলার ১৬ মিনিটেই দ্বিতীয় গোল পায় শেখ জামাল। গোলদাতা অধিনায়ক ওয়েডসন এনসেলমে। হাইতির এই ফরোয়ার্ড ডান পায়ের প্লেসিং শটে গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন।

ম্যাচে একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদাকালো শিবির। মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা এবং মাসুদ রানা দ্বিতীয়ার্ধে কয়েকটা সুযোগ মিস করলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সাদা-কারোরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।