সংসদে মির্জা তোফাজ্জল হোসেনের জানাজা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

আওয়ামী লীগের সাবেক এমপি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক মির্জা তোফাজ্জল হোসেনের (৮৪)  নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ জানজা অনুষ্ঠিত হয়।
                 
মরহুমের জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ আতিউর রহমান আতিক,  শহীদুজ্জামান সরকার,  ইকবালুর রহিম, শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক , মো. আব্দুর রহমান, সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ  গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী শরীক হন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মে: জে: আবুল হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মে: জে: মিয়া মো. জয়নুল আবেদীন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,  আওয়ামী লীগের পক্ষথেকে দলের নেতৃবৃন্দ, প্রধান হুইপের পক্ষে হুইপরা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে মো. নোমান এমপি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, তিনি ১৯৩২ সালের ২ ডিসেম্বর টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ৪ এপ্রিল  রাত সাড়ে  ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মুত্যুকালে তিনি তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭০ সালে তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য এবং ১৯৭৩ সালের  নির্বাচনে টাঙ্গাইল-৫  আসন থেকে নির্বাচিত হন মির্জা তোফাজ্জল হোসে।

এইচএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।