যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর অস্তিত্ব নেই: মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ন্যাটো জোটকে ঘিরে আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর অস্তিত্বই নেই।
রুবিও বলেন, সবাই এই বাস্তবতা জানে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে তিনি অভিযোগ করেন, ন্যাটো সদস্য দেশগুলো পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ন্যাটো দেশগুলো ভীতু এবং এই অবস্থান যুক্তরাষ্ট্র মনে রাখবে।
বিশ্লেষকদের মতে, এই মন্তব্যগুলো পশ্চিমা সামরিক জোটের অভ্যন্তরীণ বিভাজনকে আরও স্পষ্ট করছে। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের সময় ন্যাটোর ঐক্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম