অস্ট্রেলিয়ার চোখে, বিশ্বকাপের ব্রেক থ্রু বোলার মুস্তাফিজ


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৬ এপ্রিল ২০১৬

বিশ্বকাপ শেষ হলেও, শেষ হচ্ছে না মুস্তাফিজ বন্দনা। বিশ্বকাপে মাত্র তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের বিস্ময়কর পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপে মাত্র তিন ম্যাচে এতই মহিমা ছড়িয়েছেন যে, তিনি যেন ছাড়িয়ে গেছেন সবাইকেই।

ইনজুরির কারণে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং সুপার টেনের প্রথম ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। তাতেও তবু থেমে যাননি মুস্তাফিজ। তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েই মেলে ধরলেন নিজেকে। আর তাতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট cricket.com.au-এর মতে হয়ে গেছেন বিশ্বকাপের সেরা ব্রেক থ্রু বোলার!

বিশ্বকাপের সেরা বোলিং করে ইতোমধ্যে সবার উপরে নাম উঠে গেছে মুস্তাফিজের। খেলছেন বিশ্বসেরা লিগ আইপিএলে। সুযোগ পেয়েছেন ইংলিশ কাউন্টি লিগেও। অচিরেই হয়তো বিশ্বের অন্যান্য ক্রিকেট লিগে দেখা যাবে এই কাটার মাস্টারকে। তাকে নিয়ে একটু বেশিই কাটাছেড়া করছে বিশ্লেষকরা; কিন্তু এখনো তার কাটার এবং স্লোয়ারের রহস্য ভেদ করতে পারেনি কেউ।

বিশ্বকাপে ৯.৫৫ গড়ে নয় উইকেট নিয়েছেন মুস্তাফিজ, যা অন্যান্য বোলারের চেয়ে ভালো। তাছাড়া নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। যে কোন সময় ব্রেক থ্রু এনে দিতে পারঙ্গম এই পেসারকে নিয়ে বেশ চিন্তাতেই থাকেন ব্যাটসম্যান। তাদের জন্য একের পর এক মূর্তিমান আতংক হিসেবেই আবির্ভূত হন মুস্তাফিজ।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।