অস্ট্রেলিয়ার কোচ হতে আগ্রহী পন্টিং


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৭ এপ্রিল ২০১৬

অস্ট্রেলিয়ার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সাবেক কিংবদন্তী তারকা রিকি পন্টিং। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্বে থাকা এই কোচ জানিয়েছেন, সুযোগ পেলে ভবিষ্যতে অজি দলের কোচ হতে চান।

বর্তমানে অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা পন্টিং, দীর্ঘ এই সময়ে কোচ হিসেবে হতে চান আরো পরিণত। গণমাধ্যকে তিনি বলেন, সাবেক সতীর্থদের সাথে অজি দলের নবাগত ক্রিকেটারদের সাথে কাজ করতে আগ্রহী তিনি। ক্রিকেটকে নিজের জীবন উল্লেখ করে সাবেক এই অধিনায়ক আরো বলেন, ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠের ক্রিকেটের সবকিছুই তাঁর কাছে উপভোগ্য।

ক্রিকেট তার জীবনের ধ্যান জ্ঞান হলেও, সাবেক এই অধিনায়ক ভুলে যায়নি পরিবারকে। তাইতো, জানালেন ২০১৯ সালের মধ্যে তার ছোট মেয়েটি নিজের দায়িত্ব নিতে শুরু করবে, আর তিনি পূর্ণ মনযোগ দিতে পারবেন ক্রিকেটের উন্নয়নে।

১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো এ কিংবদন্তির। ২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়া এ তারকা অজি দলের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ২৬ হাজারেরও বেশি রান করেছেন। যেখানে তার সেঞ্চুরি রয়েছে মোট ৭১টি।  

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।