এপ্রিলে ফাঁসি কার্যকরে প্রস্তুত কেরানীগঞ্জের কারাগার


প্রকাশিত: ১০:১১ এএম, ০৮ এপ্রিল ২০১৬

কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করা হবে রোববার (১০ এপ্রিল)। এপ্রিল মাসে যে কোন ফাঁসি কার্যকরে প্রস্তুত এই কারাগারের ফাঁসির মঞ্চটি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রি. জে. (আইজি-প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিন।

শুক্রবার কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, নবনির্মিত এই কারাগারের ফাঁসির মঞ্চ নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। উদ্বোধনের পরপর অর্থাৎ এপ্রিল মাসে যে কোন ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত কেরানীগঞ্জের কারাগার। আগামী ১০ই এপ্রিল, রোববার প্রধানমন্ত্রী এই কারাগারটি উদ্বোধন করবেন।
 
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে রিভিউ করেছেন নিজামী। আগামী ১০ এপ্রিল রোববার রিভিউ শুনানীর দিন ধার্য করবে আদালত। এপ্রিলের মধ্যেই রিভিউয়ের নিষ্পত্তি হবে বলে ধারণা করা হচ্ছে।
 
এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।