মেসি যাদুতে বড় জয় বার্সার


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৪

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতেরে খেলায় জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার জোড়া গোলে দুর্বল কর্ডোবার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দেন পেদ্রো। ৫৩ মিনিটে ব্যবধান ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ৮০ মিনিটে আরও একটি গোল করেন পিকে। শেষ ১০ মিনিটে মেসি দুই গোল করলে বড় ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

এ জয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সেলোনা। অবশ্য রিয়াল এক ম্যাচ কম খেলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।