ফেসবুক ট্রেন্ড ক্রেয়ন স্টাইল ছবির জন্য কী প্রম্পট লিখবেন দেখুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:২০ পিএম, ০৪ মে ২০২৬
ছবি: এআই

ফেসবুকে ঢুকলেই নতুন এক ধরনের ছবি নজরে আসছে। প্রায় সবাই ছবিটি বানিয়ে শেয়ার করছেন। নতুন এক এআই ট্রেন্ড ছবি। ফেসবুকে প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হয়। কখনো ঘিবলি স্টাইলের ছবি, কখনো আবার লাল শাড়িতে সাজানো ফটো। ব্যবহারকারীরা মুহূর্তেই এসব ট্রেন্ডে মেতে ওঠেন। ঠিক তেমনই সম্প্রতি ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠেছে একদম ভিন্নধর্মী একটি স্টাইল ক্রেয়ন আঁকার মতো প্রোফাইল ছবি।

এই নতুন ট্রেন্ডের ছবিগুলো দেখতে অনেকটা ছোটবেলার আঁকিবুঁকির মতো। যেন রং পেন্সিল হাতে কোনো শিশুর সরল আঁকা ছবি অল্প ডিটেইল, নরম মোম পেন্সিল রং আর এক ধরনের মিষ্টি, নির্ভেজাল অনুভূতি। এমন ছবিতে নস্টালজিয়ার ছোঁয়া থাকায় অনেকেই দ্রুত এটিকে নিজেদের প্রোফাইলে ব্যবহার করছেন।

মজার বিষয় হলো, এই ধরনের ছবি বানাতে কোনো আঁকার দক্ষতা দরকার নেই। প্রযুক্তিই এখানে আপনার কাজ সহজ করে দেবে। আপনি চাইলে চ্যাটজিপিটি, গুগল জেমিনি-এর মতো টুল ব্যবহার করতে পারেন।

প্রক্রিয়াটাও বেশ সহজ। আসুন দেখে নিন কীভাবে বানাবেন এবং প্রম্পট কী লিখবেন। কারণ সঠিক প্রম্পট না দেওয়ার কারণে অনেকেই সঠিক ছবি বানাতে পারছেন না।

  • প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল ছবির একটি স্ক্রিনশট নিন।
  • এরপর সেটি এসব এআই টুলে আপলোড করে একটি নির্দিষ্ট নির্দেশ (প্রম্পট) লিখে দিন।
  • এই প্রম্পট ‘Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc, to give it a childlike and innocent feel.’
  • এছাড়া আপনি বলতে পারেন ছবিটিকে যেন ক্রেয়ন আঁকার স্টাইলে রূপান্তর করা হয়, যেখানে ডিটেইল কম থাকবে এবং দেখতে শিশুর আঁকা ছবির মতো লাগবে। চাইলে ফুল, তারা, মেঘ বা ক্যান্ডির মতো মজার উপাদান যোগ করার কথাও উল্লেখ করতে পারেন।
  • সবকিছু ঠিকভাবে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। অল্প সময়ের মধ্যেই আপনার সামনে চলে আসবে একেবারে নতুন রূপের ছবি। যদি ফলাফল পুরোপুরি পছন্দ না হয়, তাহলে আবার নির্দেশ বদলে নিজের মতো করে কাস্টমাইজও করতে পারবেন।

তাহলে আর দেরি কেন? ছোটবেলার সেই রঙিন স্মৃতিকে আবার ফিরিয়ে আনতে আপনিও তৈরি করে ফেলুন নিজের ক্রেয়ন স্টাইল প্রোফাইল ছবি এবং যোগ দিন এই ভাইরাল ট্রেন্ডে।

 

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।