নতুন বছরে স্যামসাংয়ের ডিসকাউন্ট অফার


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০১৫

নতুন বছরের জন্য আরো একটি অফার নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। গ্রাহকরা এখন প্রতিটি গ্যালাক্সি কোর ২ ও গ্যালাক্সি এস ডুয়োস ৩ ক্রয়ে পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। আর অতিরিক্ত আকর্ষণ হিসেবে থাকছে বিশেষ মূল্যে গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম কেনার সুযোগ।

নতুন এই অফারের আওতায় গ্যালাক্সি কোর ২ এর বর্তমান বাজার মূল্য এখন ১২,৫০০ টাকা যা কিনা পূর্ববর্তী মূল্যের চেয়ে ২,০০০ টাকা কম। ফোনটির বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে ডুয়াল সিম, ৪.৫ ইঞ্চি এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সম্পূর্ন এইচডি ভিডিও প্লেব্যাক।

এছাড়া গ্যালাক্সি এস ডুয়োস ৩ কেনার সময় গ্রাহকরা পাচ্ছেন নিশ্চিত ১,০০০ টাকা ডিসকাউন্ট। ফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ৯,৯০০ টাকা।  ৪ ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিন সম্বলিত গ্যালাক্সি এস ডুয়োস ৩ এ রয়েছে ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা এবং ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধনশীল।

গ্যালাক্সি গ্র্যান্ড পরিবারের সর্বশেষ সংযোজন স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এখন বাজারে পাওয়া যাচ্ছে ২১,৫০০ টাকার আকর্ষণীয় মূল্যে। অভিনব এই ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি কিউএইচডি টিএফটি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা যাবে মজাদার সব সেলফি। ডিভাইসটির ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধনশীল।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।