ইন্টারনেট ব্যবহারেও চীন প্রথম


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

জনসংখ্যার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারেও বিশ্বের প্রথম দেশ হতে চলেছে চীন। ২০১৪ সালে শেষেই চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ছয় কোটি আটচল্লিশ লক্ষ।

২০১৪ সালের জুন থেকে নতুন ইন্টারনেট ব্যবহারকারীর খাতায় নাম লিখিয়েছে এক কোটি ছয় লক্ষ চীনা নাগরিক। দেশটির নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইনফরমেশন সেন্টারের কর্মকর্তা জিন জিয়ান বলেন, চীনের বর্তমান মোট জিডিপির সাত শতাংশই আসে ইন্টারনেট পরিষেবার আয় আসে। আর তা গত চার মাসে তা ৩.৩ শতাংশ বেড়েছে।

দেশটির বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীই বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট সেবা ব্যবহার করেন। তবে গত ডিসেম্বরে প্রথমে গুগল ও নানা সরকারি নিষেধাজ্ঞায় চিন্তিত হয়ে পড়ে ব্যবহারকারীরা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।