বঙ্গভবনের নতুন ওয়েবসাইট উদ্বোধন


প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

বঙ্গভবনের একটি নতুন ওয়েবসাইট বুধবার উদ্বোধন করা হয়েছে। ওয়েবসাইটটির ঠিকানা: www.bangabhaban.gov.bd

রাষ্ট্রপতি আবদুল হামিদ এই ওয়েবসাইটির উদ্বোধন করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘বঙ্গভবন সংক্রান্ত সব তথ্য, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও অফিসের তথ্য এখন এই ওয়েবসাইটে পাওয়া যাবে।’


আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।