আসছে দ্রুতগতির সংযোগ ব্যবস্থা


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৫ মার্চ ২০১৫

নানা সুবিধার ইউএসবি টাইপ-সি ইন্টারফেসের ডিজাইন নিয়ে কাজ শুরু হয়েছিল অনেকদিন আগেই। সম্প্রতি এটি অ্যাপলের নতুন ডিভাইসে রাখার ঘোষণা এসেছে। পাশাপাশি অ্যান্ড্রয়েডেও আসছে দ্রুতগতির এ সংযোগ ব্যবস্থা।

গুগলের ক্রোমবুক পিক্সেল ২০১৫ মডেলে থাকছে ইউএসবি টাইপ-সি। এ ছাড়াও গুগল জানিয়েছে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও এ ইউএসবি সি সংযোগের পোর্ট থাকবে। ফলে অ্যান্ড্রয়েড ও ম্যাক অপারেটিং সিস্টেমে সংযুক্ত হওয়ায় এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রচলিত পোর্ট, এমনটাই মন্তব্য বিশ্লেষকদের।

সম্প্রতি তথ্য স্থানান্তর ও চার্জের জন্য জনপ্রিয়তম ইউএসবি টাইপ সি নামে এই প্রযুক্তির নতুন প্রজন্ম ডিজাইনের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানের মাইক্রোইউএসবি পোর্টের আকৃতির প্রায় সমান হবে নতুন টাইপ-সি ইউএসবি। এখন পর্যন্ত ইউএসবি ডিভাইসগুলোকে ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করার জন্য একটি নির্দিষ্ট দিকে প্রবেশ করানো লাগত। তবে নতুন প্রজন্মের ইউএসবি সি ইন্টারফেস ব্যবহার করে কোনো ডিভাইসকে ইউএসবি পোর্টে যেকোনো দিকেই প্রবেশ করিয়ে সংযুক্ত করা যাবে।

ইউএসবি টাইপ-সি কোড নামের এই সিস্টেমের ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পন্ন হওয়ায় এর বহুল ব্যবহার কেবল সময়ের ব্যাপার বলেই জানিয়েছে ইউএসবি সি প্রোমোটার গ্রুপ।সূত্র: ইন্ডিয়া টুডে

আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।