কেইমুর বর্ষবরণ উৎসব


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৩ এপ্রিল ২০১৫

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ দিন পুরাতন বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব বন্ধ করে নতুন দিনের শুভ সূচনা করা হয়। সম্প্রতি রাজধানীর বনানীতে কেইমুর নিজস্ব অফিসে উৎযাপিত হয়েছে বর্ষবরণ উৎসব ১৪২২। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেইমুর কর্মকর্তাবৃন্দ, সফল বিক্রেতারা ও বিভিন্ন শুভাকাঙ্খী।

বর্ষবরণ উৎসবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে ছিল নাচ ও গানের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্টানে কেইমু তাদের নতুন নিয়মকানুন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করে। সফল বিক্রেতারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষ্যে কেইমু একটি স্টোর চালু করেছে। যেখানে রয়েছে, ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাকের পাশাপাশি শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ ও কুর্তি। কম সময়ে বৈশাখী কেনাকাটা করতে ভিজিট করুন  www.kaymu.com.bd/new-year-gift-store

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।