এবার নেপালে ফ্রি কলের সুবিধা দিল রবি
নেপালে শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট মানবিক বিপর্যয়ে বাংলাদেশ থেকে হতাহতদের খবরাখবর নিতে এয়ারটেলের পর বিনামূল্যে কল ও এসএমএস সেবা দিয়েছে দেশের অন্যতম সেলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ৪৮ ঘণ্টার জন্য এ সুবিধা কার্যকর করা হয়। এ সেবার আওতায় রবির সব প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহক নেপালে বা নেপাল থেকে বিনামূল্যে কল ও এসএমএস করার সুবিধা পান।
রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, দুুর্যোগের এ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রবি বিনামূল্যে কল ও এসএমএস পাঠানোর সিদ্ধান্তটি গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রায় বিধ্বস্ত নগরীতে পরিণত হয় দেশটি। ভেঙ্গে পরে যোগাযোগ ব্যবস্থা।
আরএস/পিআর