স্যামসাং গ্যালাক্সি এস৬ এর আকর্ষণীয় অফার
স্যামসাং মোবাইল বাংলাদেশ তাদের সবচেয়ে সর্বশেষ ফ্ল্যাগশিপ পণ্য স্যামসাং গ্যালাক্সি এস৬ এর জন্য নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার। সীমিত সময়ের জন্য প্রতিটি গ্যালাক্সি এস৬ কিনলেই ক্রেতারা পাবেন আকর্ষণীয় ক্যাশব্যাক। ক্যাশব্যাক অফারে প্রতিটি গ্যালাক্সি এস৬ কিনলেই নগদ ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং।
অফারটির জন্য স্যামসাং স্টোর থেকে গ্যালাক্সি এস৬ কেনার সময় ক্রেতাকে তাদের নম্বর থেকে নতুন কেনা ফোনের সাথে পাওয়া সিরিয়াল নাম্বারটি এসএমএস করতে হবে। ফিরতি এসএমএস এ ক্রেতাকে জানিয়ে দিবে কত টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তিনি।
অফারটি সীমিত সময়ের জন্য হলেও খালি হাতে ফিরতে হবে নাৎ কোনো গ্রাহককেই। নূন্যতম ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের নিশ্চয়তা রয়েছে। অফারটি শুধুমাত্র এককালীন মূল্য পরিশোধের জন্য প্রযোজ্য।
এ অফার সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অব মোবাইল হাসান মেহেদী বরেছেন, স্মার্টফোনের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস৬ সাম্প্রতিক সময়ের একটি অনবদ্য সংযোজন, তাই আমরা চাই আমাদের ক্রেতাদের মাঝে এর ব্যবহার আরো বৃদ্ধি পাক। সীমিত সময়ের এই অফারটির মাধ্যমে আমরা চাই ক্রেতারা গ্যালাক্সি এস৬ ব্যবহারের মধ্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত থাকুক।
গ্যালাক্সি এস৬ এর বিশেষ অফারের পাশাপাশি রয়েছে, স্যামসাং এর স্মার্ট এক্সচেঞ্জ অফার, যেখানে আগ্রহী ক্রেতারা তাদের যেকোন পুরানো স্মার্ট ফোনের বদলে নিতে পারেন একটি নতুন স্যামসাং গ্যালাক্সি এস৬। এর পাশাপাশি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য রয়েছে বিশেষ অফার- যেখানে গ্যালাক্সি এস৬ ক্রয় করলে তারা পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।
আরএস/আরআইপি