ভারতে পর্যটকদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২২ মে ২০১৫

ভারতের উল্লেখযোগ্য পর্যটন এলাকাগুলোতে এবার বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছেন দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। ইতিমধ্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করা হয়েছে। এবার তাজমহল, বোধগয়া, সারনাথেও চলবে ওয়াই-ফাই।

এছাড়া ছোট শহরগুলোতেও বিপিও খোলা হবে যাতে ৪৮ হাজার শূন্যপদ তৈরি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ছোট শহরে আইটি বিপ্লব ঘটানো হবে বলে দাবি তার। মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়ার কথা মাথায় রেখেই এ পদক্ষেপ সরকারের। ই-কমার্স সংস্থাগুলোর জিনিসপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করবে ভারত সরকার।

মন্ত্রীর আরো দাবি, কিছুদিনের মধ্যেই ভারতে মোবাইল গ্রাহকের সংখ্যা হবে ১০০ কোটি। ৩০ কোটি থেকে বেড়ে ৫০ কোটি হবে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতকে ব্রডব্যান্ডের মাধ্যমে যুক্ত করা হচ্ছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।