মিউজিক ফোন আনলো গ্রামীণফোন-সিম্ফনি
সঙ্গীত প্রিয় গ্রাহকদের জন্য গ্রামীণফোন ও সিম্ফনি যৌথভাবে নিয়ে এসেছে তাদের প্রথম মিউজিক ফোন। গ্রামীণফোন সেন্টারগুলোতে এই নতুন ফোন সিম্ফনি এম১ পাওয়া যাচ্ছে মাত্র ৭ হাজার ২৯০ টাকায়। এছাড়া শুধুমাত্র গ্রামীণফোন সেন্টার থেকে প্রথম এক হাজার এম১ গ্রাহকরা পাবেন একটি হেডফোন।
সিম্ফনি এম১ প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে আছে বিশেষ অডিও চিপসেট, মিউজিক কি এবং বড় স্পিকার। ১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ললিপপ সম্বলিত স্লিম ম্যাট ডিজাইনের সিম্ফনি এম১ এ রয়েছে ৪ দশমিক ৭ ইঞ্চি আইপিএস কিউএইচড এইচডি ডিসপ্লে।
ফোনটিতে আরো রয়েছে- এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাগুলোতে রয়েছে অভিনব সেলফি ফিচার এবং উন্নত ক্যামেরা মোড।
ফোনটির র্যাম ১ গিগাবাইট এবং বিল্ট ইন মেমোরি ৮ গিগাবাইট যা ৩২ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। এছাড়া অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে- মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিআরএস/এজ এবং টুজি/থ্রিজি। এম১ ফোনটি পাওয়া যাচ্ছে কালো এবং সাদা রঙে।
গ্রামীণফোনের প্রিপ্রেইড গ্রাহকরা এম১ ফোন কিনলে মাত্র ২৬ দশমিক ২৫ টাকায় ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন (সর্বোচ্চ ১০ বার)। এছাড়াও এসসিবি, ইবিএল ও অ্যামএক্স ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার থেকে ছয় মাসের কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।
সিম্ফনীর সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, আমরা সব সময় টেকসই এবং সুলভ হ্যান্ডসেটের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্ট করতে সচেষ্ট। গ্রামীণফোনের সহযোগিতায় মিউজিক ফোন এম১ চালু করতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে আমাদের সঙ্গীতপ্রেমী গ্রাহকরা আরো সন্তুষ্ট হবেন।
আরএস/আরআইপি