ডুয়েল সিম ব্যবহারে বাংলাদেশ দ্বিতীয়


প্রকাশিত: ১১:৫০ এএম, ১০ জুন ২০১৫

উন্নয়নশীল দেশগুলোতে অনেকেই খরচ বাঁচাতে একাধিক সিম কার্ড ব্যবহার করেন। যে সিমে কথা বলার খরচ কম সে সিমটিও যেমন তার কাছে থাকে তেমনি যে সিমে ডোটা খরচ কম সেরকমও একটি সিমও তারা মোবাইলে রাখেন। এ জন্য দুই সিম স্লটের ব্যবহারে এ দেশগুলোর নাগরিকরা এগিয়ে আছেন।

সম্প্রতি ফোন কোয়ার্টজ ডটকম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওপেনডেটার তথ্য ব্যবহার করে কোয়ার্টজ একাধিক একাধিক সিম কার্ড ব্যবহারকারী ২০ টি দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এখানে একাধিক সিমের ফোন ব্যবহারকারীর হার দেখানো হয়েছে ৬৩ শতাংশ।

একাধিক সিম ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে নাইজেরিয়া। সেখানে এই হার ৬৬ শতাংশ। শীর্ষ ২০টি দেশের তালিকায় বাংলাদেশের পরে রয়েছে তানজানিয়া, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, ইউক্রেইন, আর্মেনিয়া, ফিলিপাইনস, ভারত, পাকিস্তান, জ্যামাইকা, লাওস, আইভরি কোস্ট, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সুরিনেম, বেলারুশ ও সেনেগাল।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।