স্মার্টকমপেয়ারের যাত্রা শুরু


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৬ জুন ২০১৫

দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য আমাদের প্রায়ই ব্যাংক লোন-এর প্রয়োজন হয়। আর এই লোন নেয়ার জন্য আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ধরুন, আপনি একজন ব্যস্ত মানুষ। আপনার লোন প্রয়োজন কিন্তু সময়ের অভাবে অথবা বিভিন্ন জটিলতার কারণে আপনরা চাহিদা অনুযায়ী কোন লোনটি উপযোগী এবং কোন ব্যাংক লোন আপনার সাধ্যের মধ্যে সবটুকু দিতে প্রস্তুত তা খঁজে বের কার কঠিন হয়ে দাঁড়িয়েছে যা খুবই সময় সাপেক্ষ ব্যাপার।

এ ধরনের পরিস্থিতিতে আপনার প্রয়োজন সীমিত সময়ের মধ্যে ঘরে বসে হাতের নাগালে সকল ব্যাংকের লোনবিষয়ক তথ্যাবলী ইন্টারনেটে মাধ্যমে পাওয়া, যা আপনার পছন্দের লোন বাছাই করে নিতে সাহায্য করবে। তাই যাত্রা শুরু করলো বাংলাদেশের ব্যাংক লোনের বিভিন্ন তথ্যাবলীবিষয়ক ওয়েবসাইট স্মার্টকমপেয়ারডটকম।

ওয়েবসাইট-এর সিইও রন মাহবুব বলেন, আমাদের জীবনে ব্যক্তিগত অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু লোন, ক্রেডিট কার্ড বা ইন্স্যুরেন্সের মতো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার মতো তথ্য পাওয়া সহজ ও সুলভ নয়। স্মার্টকমপেয়ার এক্ষেত্রে ব্যবহারকারীদের সমস্যা সমাধনের জন্য একটা প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

এই ওয়েবসাইটের মাধ্যমে নিমিষেই বিভিন্ন ব্যাংক লোনের তুলনামুলক সুবিধাবলী বিষয়ে জানতে পারবেন এবং আপনার চাহিদা ও সীমাবদ্বতা অনুযায়ী হিসেব কওে আপনার পছন্দেও লোন বাছাই করতে পারবেন। বিস্তারিত জানতে পারবেন http://www.smartkompare.com ওয়েবসাইটে।

এএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।