জাগো টপ টেন
১৪ মার্চ ২০২৬
-
ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার
বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। অভিযুক্তের নাম ফিলিপ সাংমা। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে। এসটিএফ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) ভোরে শান্তিপুর বাইপাসের কাছের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়... -
জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম-পুরোহিত-যাজকরা
জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব বা ধর্মগুরুদের সদস্য হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন, যাদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সম্মান করে এবং জীবনের কঠিন সময়ে যাদের কাছ থেকে ভালো উপদেশের প্রত্যাশা করে। আজকের অনুষ্ঠানে ইসলামের ইমাম-খতিব-মুয়াজ্জিনের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা উপস্থিত আছেন... -
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। শনিবার (১৪ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন... -
আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি করপোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি করপোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন... -
যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আরও ২৪টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে এই বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ৪৭৫টিতে। শনিবার (১৪ মার্চ) শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর সরাসরি প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে... -
জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন, প্রয়োজন শিল্প খাতে অগ্রাধিকার
দেশে জ্বালানি সরবরাহে সংকট কিংবা দীর্ঘসূত্রতায় শিল্পে উৎপাদন ব্যাহত হয়। এর সরাসরি প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। পাশাপাশি পণ্য পরিবহন ও বিপণনেও সমস্যা হয়। এমন পরিস্থিতিতে শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা খুব জরুরি। বিশেষ করে খাদ্যসামগ্রী, ভোজ্যতেল, ওষুধ, সার এবং কৃষি সম্পর্কিত উৎপাদন অব্যাহত রাখতে সরকারকে দ্রুত কার্যকর নীতি নিতে হবে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ, শিল্প উদ্যোক্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা... -
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। যেন শিশু চুরি না হয়। আবার কবর দিতে গেলেও কঙ্কাল চুরি ঠেকাতে পুলিশ দরকার। পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। আপনারা পুলিশকে সহযোগিতা করেন। সেই ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে দেশে না থাকে সে জন্য কাজ করছি। প্রধানমন্ত্রীর নিদের্শনা দিয়েছেন যেন পুলিশ হবে সৎ ও মানবিক এবং জনগণের বন্ধু। শনিবার (১৪ মার্চ) বিকালে জেলা পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন... -
‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলাজুড়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে... -
পুরোনো স্টাইলে হেলিকপ্টারে এসএসসির পরীক্ষাকেন্দ্র ঘুরবেন শিক্ষামন্ত্রী
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম ঠেকাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী পুরোনো স্টাইলে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় পরীক্ষার কেন্দ্রে যাবেন। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতে কঠোর অভিযান চালানো হবে। শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ মতবিনিময়ের আয়োজন করে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন... -
ইরান যুদ্ধ চূড়ান্ত ধাপে প্রবেশ করছে: ইসরায়েল
ইসরায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এখন চূড়ান্ত ধাপে প্রবেশ করছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে বাগদাদে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের একটি জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা রয়েছে। যুদ্ধের কারণে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ধারাবাহিকতায় লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এরই মধ্যে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে...