গরমে ঘুরতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৯ মার্চ ২০২৬
ফাইল ছবি

গরমে ঘুরতে গেলে আগেই তৈরি থাকতে হবে। গ্রীষ্মকালটা যেন ঠান্ডা আবহাওয়ার দিকে হয়। তাই গরমে পাহাড় বা সমুদ্রসৈকতে যেতে পারেন। তবে গরমে বেড়াতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

>> গরমের সময় ঘুরতে গিয়ে পানি পানের কথা ভুললে চলবে না। শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে বেড়ানোর মজা নষ্ট হয়ে যাবে। শরীর ক্লান্ত হয়ে যাবে।

>> উচ্চতা বেশি, এমন পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেলে আরও বেশি করে পানি পান করবেন। না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

>> সমুদ্রসৈকতে বেড়াতে গেলে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। সূর্যালোকের হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে এটা জরুরি। এতে সান ট্যান, সানবার্নের মতো সমস্যা এড়াতে পারবেন।

>> গরমে পাহাড়ে সকালে ভালো গরম থাকে। পাশাপাশি চড়া রোদে ঘোরা মুশকিল। তাই আবহাওয়া দেখে প্ল্যান করতে পারেন। কোন সময় কোন জায়গা ঘুরলে কষ্ট কম হবে, এমন পরিকল্পনা করুন। যতটা কম রোদে ঘোরা যায়, সে চেষ্টা করতে হবে।

>> নতুন জায়গায় বেড়াতে গেলে সেখানকার খাবার খেতে ভুলবেন না। তবে নতুন খাবার খেয়ে অসুস্থ হওয়া যাবে না। বেড়াতে গিয়ে চেষ্টা করবেন হাল্কা খাবার খেতে। তাজা ফল ও শাক-সবজি খেতে পারেন।

>> গরমকালে হাল্কা ও সুতি ঢিলেঢালা পোশাক পরবেন। তবে পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে অবশ্যই শীতবস্ত্র নেবেন। যদি সমুদ্রসৈকতে বেড়াতে যান, তাহলে ফুলহাতা পোশাক নেবেন।

>> পাশাপাশি রোদের সময় ছাতা এবং সানগ্লাস নিতে ভুলবেন না। দিনের বেলা সানগ্লাস ছাড়া রোদে ঘুরলে ড্রাই আইসের সমস্যা বাড়তে পারে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।