মিমের হাতে কৃষ্ণচূড়া, ছুটি রিসোর্টে শুরু সবুজায়ন অভিযান
দেশের অন্যতম রিসোর্ট ব্র্যান্ড ছুটি রিসোর্ট নতুন করে শুরু করেছে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম।
অনুষ্ঠানে নিজ হাতে কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ফলজ, বনজ ও দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। এ সময় তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
মিম বলেন, ‘আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করি। এর মাধ্যমে দেশকে সবুজায়িত করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করি।’ তিনি এ উদ্যোগের জন্য ছুটি রিসোর্ট-কে ধন্যবাদ জানান।
আয়োজক সূত্র জানায়, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে দেশি-বিদেশি ফলজ, বনজ ও বিরল প্রজাতির গাছ রোপণ করে আসছে ছুটি রিসোর্ট। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের কর্মসূচির আওতায় আগামী এক মাসে প্রতিষ্ঠানটির চারটি রিসোর্ট ও নির্মাণাধীন প্রকল্প এলাকায় প্রায় চার হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফি, ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইলের ম্যানেজিং ডিরেক্টর মো. সামসুল ইসলাম মাসুদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা।
সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছুটি রিসোর্ট।
- আরও পড়ুন
ঢাকার অদূরেই প্রিয় মানুষদের সঙ্গে অন্যরকম এক পদব্রজ ভ্রমণ
দুঃসাহস আর বিশ্বজয়ের অনুপ্রেরণা ইফফাত ফারহানা
কেএসকে