ছেলেটি ভীষণ কেয়ারলেস ছিল


প্রকাশিত: ১১:২১ এএম, ০৭ এপ্রিল ২০১৬

‘সরি দীপান্বীতা’ খ্যাত নাট্য নির্মাতা স্বরাজ দেব এবার ‘ছেলেটি ভীষণ কেয়ারলেস  ছিল’ নামের একটি নাটক নির্মাণ করেছেন। কিছুদিন আগে নাটকটির ‘কি এমন হয়’ গানটির প্রোমো রিলিজ হয়েছে যা সকলকে মুগ্ধ করেছে।

নাটকটি প্রসঙ্গে স্বরাজ দেব বলেন, ‘এটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট,  নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদি। আমি আশা করছি এই নাটকটি ‘সরি দীপান্বিতা’র মত সাড়া ফেলবে।’

‘ছেলেটি ভীষণ কেয়ারলেস  ছিল’ অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, অ্যালেন শুভ্র, অভিনেত্রী অপর্না এবং সাবেরী আলমসহ অনেকেই।

নির্মাতা আরো জানালেন, খুব শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারে আসবে।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।