শেকৃবি ছাত্রদল নেতার নেতৃত্বে বাজার মনিটরিং 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বাজারে মনিটরিং কার্যক্রম/ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বাজারে নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। শেকৃবি ছাত্রদল নেতা রাসেল পারভেজের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

বাজার মনিটরিংয়ে রাসেল পারভেজ ছাড়াও ছাত্রদল নেতা মোস্তাকিম, সৌরভসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যাচাই, অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পর্যালোচনা এবং ব্যবসায়ীদের সঙ্গে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে আলোচনা করা হয়।

এ বিষয়ে শেকৃবি ছাত্রদল নেতা রাসেল পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয় মার্কেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাইরের বাজারের তুলনায় অযৌক্তিকভাবে বেশি নেওয়া হচ্ছিল। এতে সাধারণ শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দোকানদারদের সঙ্গে আলোচনা করে ন্যায্য মূল্য নির্ধারণের আহ্বান জানালে এরই মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন আসে। 

এমডি‌এস‌এ/এমএমকে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।