নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন-স্লোগান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁয় দেড় বছর ধরে বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সরিষাহাটির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পতাকাগুলো জব্দ করে সদর থানা পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পতাকা গুলো জব্দ করা হয়েছে।

আরমান হোসেন রুমন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।