ব্রেন স্ট্রোকে চবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জীবক চাকমা (২০) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, সকালে জীবক চাকমা হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তার সহপাঠীরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, সকালে শিক্ষার্থীকে অচেতন অবস্থায় মেডিকেলে আনা হয়। প্রাথমিকভাবে আমরা স্ট্রোকের লক্ষণ সন্দেহ করি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর খবর পাই।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক এবং নৃবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ড. আনোয়ার হোসেন বলেন, জীবন চাকমার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। আগামী ১৬ এপ্রিল থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

মোস্তাফিজুর রহমান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।