স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিজান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১২ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে/ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী সিজান চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. তোফায়েল আহাম্মেদ।

রোববার (১২ এপ্রিল) ঢাবির উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপণের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এফএআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।