অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ফি ২২৮ টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ। ফাইল ছবি

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) ৫টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

এক নজরে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: ঢাকা

বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ২২৮ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।