শাবিপ্রবির সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক ড. মোজাম্মেল হক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমকে সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজি বিভাগের অধ্যাপক মোজাম্মেল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে বলা হয়।

এসএইচ জাহিদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।