রাজনৈতিক দল থেকে সাদিক কায়েমের প্রার্থী হওয়ার সুযোগ নেই: শিবির

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম/ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কোনো দায়িত্বশীলের অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণার পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

শুক্রবার (১ মে) এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্যের অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও দায়িত্বে থাকা কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সাদিক কায়েম

বিবৃতিতে বলা হয়, তবে কেউ যদি ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে ব্যক্তিগতভাবে অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হন বা নির্বাচনে অংশগ্রহণ করেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। এ কারণে বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে ঘিরে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এফএআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।