ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল প্রাং/ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক।

রোববার (১০ মে) ঢাবির উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি সংক্রান্ত বিধি-বিধানের প্রতি নবনিযুক্ত প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এর আগে, রোববার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

এফএআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।