জবি কর্মকর্তা সমিতির সভাপতি হাবিবুর সম্পাদক হালিম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১০ মে ২০২৬
খন্দকার হাবিবুর রহমান ও আবদুল হালিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম।

রোববার (১০ মে) জবি কর্মকর্তা সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. হেলাল উদ্দিন পাটোয়ারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তথ্য জানানো হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ট্রেজারার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল, প্রচার ও দপ্তর সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মো. জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছা. শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন
সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ 
ঢাবিতে ন্যানোপ্রযুক্তি বিষয়ক সেমিনার 

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন- জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহুদ দারাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মো. সাইফুল ইসলাম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মো. মনির হোসেন।

টিএইচকিউ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।