জাবির প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৭ মে ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তর দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ও উপাচার্যকে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

রোববার (১৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের ভেতরের একটি ফটক ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা।

এসময় আন্দোলনকারীরা জানান, প্রশাসনিক ভবন অবরোধ থাকবে। তবে শিক্ষার্থীদের যেন ভোগান্তি না হয়, তাই কাজ থাকলে শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হবে।

অবরোধকাকালে আন্দোলনকারী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, 'আমাদের যে ছয় দফা দাবি ছিল এর মধ্যে প্রথম দফা ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষককে আটক করতে হবে। ব্যর্থ হলে পুরো প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করবে। কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যতগুলা ঘটনা ঘটেছে সে দায়ভারটা কার? রেজিস্ট্রারের কক্ষেও তালা দেওয়া থাকবে। উনারা নিশ্চিত করবে যে আর কত ঘণ্টা লাগবে ধর্ষককে ধরতে। প্রশাসন যতক্ষণ পর্যন্ত না এটা নিশ্চিত করবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।

জাবি ছাত্র ইউনিয়নের সদস্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, এই আন্দোলনে কিংবা এই পুরো ঘটনা নিয়ে প্রশাসন যে ধরনের বিবেচনাবোধ বা দায়িত্ববোধ দেখানোর কথা ছিল তার বিন্দুমাত্র দেখাচ্ছে না। ভিসিকে জবাবদিহিতার আওতায় আনি ও জিজ্ঞেস করি যে এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া কিংবা গ্রেফতার প্রক্রিয়ার আপডেট। স্যার কোন প্রকার আপডেট জানাতে পারেন না। তিনি আমাদের বলেন যে অগ্রগতি হচ্ছে কিন্তু অগ্রগতিটা কি হচ্ছে সেটা জানাতে পারেন না।

মো. রকিব হাসান প্রান্ত/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।