জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নতুন কমিটি ঘোষণা
দেশের বিভিন্ন আদালতে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ।
শুক্রবার (১৫ মে) সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো. মাহফুজার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী গত ৮ মে ‘জগন্নাথ ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন’ নির্বাচন-২০২৬-২৭ এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন পদের বিপরীতে জমা পড়া ২২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন (আকাশ)। এছাড়া মেহেদী হাসান ও শরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান রিপন সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ট্রেজারার হিসেবে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মনির হোসাইন ইমন এবং নারীবিষয়ক সম্পাদক হিসেবে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, তৌহিদুজ্জামান আকাশ, রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও সামিরা আক্তার।
এমডিএএ/এমকেআর