রাবি ছাত্রলীগের মানববন্ধন


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুুর বাবা ও রাজশাহীর নওহাটা পৌরসভার মেয়র আব্দুল গফুর নিখোঁজ হওয়ার প্রতিবাদে ও দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহ-সভাপতি যথাক্রমে ফিরোজ মাহমুদ ও মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

মানববন্ধনে মেয়র আব্দুল গফুরকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি জঙ্গিবাদ নির্মূল করা। জঙ্গিবাদের নির্মূল করার সাথে সাথে অনতিবিলম্বে মেয়রকে উদ্ধার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নওহাটা পৌরসভার মেয়র আব্দুল গফুর। এরপর থেকেই তিনি নিখোঁজ আছেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।