ইরাসমাস স্কলারশিপ পেলেন রাবির অহনা

অহনা সিংহ/ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ খানের ‘সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব’-এ গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ‘ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স’ ফুল-ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী অহনা সিংহ।

জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তিনি সম্পূর্ণ অর্থায়নে ‘ম্যানেজিং আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ ইন গ্লোবাল মার্কেট (ম্যাগমা)’ প্রোগ্রামে স্নাতকোত্তর করবেন। সম্প্রতি প্রকাশিত ফলাফলে তার স্কলারশিপের বিষয়টি নিশ্চিত হয়।

এছাড়াও তিনি এএলআরডি, অ্যাটর্নি জেনারেল অফিসে (ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায়) ইন্টার্নশিপ এবং বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এ ভিজিটিং প্রফেশনাল রিসার্চার হিসেবে কাজ করেছেন।

অহনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রেজাল্টের আগেই কিছুটা দুশ্চিন্তা ছিল। ই-মেইল পাওয়ার পর কয়েকবার পড়ে নিশ্চিত হই—এটাই সেই অফার। নিজের পছন্দের বিষয়ে স্কলারশিপ পাওয়াটা দারুণ অনুভূতি। আর ‘ড. খান সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব’-এ কাজ করা আমার জার্নিকে এক নতুন মাত্রা দিয়েছে। কারণ গবেষণা পদ্ধতি খুঁটিনাটি সবকিছু এখানে শিখেছি। যা আমাকে আরো সমৃদ্ধ করেছে।

ড. তৌহিদ খান আনন্দিত হয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যই আমাদের বড় অর্জন। অহনার এই কৃর্তি প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে আন্তর্জাতিক পর্যায়েও সফল হওয়া সম্ভব। একজন শিক্ষক হিসেবে এমন সাফল্যের অংশ হতে পারা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

ইরাসমাস মুন্ডুস বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ, যেখানে শিক্ষার্থীরা একাধিক ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান।

টিএইচকিউ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।