শেকৃবিতে মহান মে দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০১ মে ২০২৬
মহান মে দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বের করা শোভাযাত্রা/ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

শুক্রবার (১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে শোভাযাত্রাটি কৃষি অনুষদ ও এম মহবুবউজ্জামান ভবন প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

পরে দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামারের সভাপতি ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী।

উপাচার্য বলেন, ‘আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী এবং প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে শ্রম দিয়ে থাকি। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে আশাবাদী যে, ধাপে ধাপে সব দাবি নিয়মতান্ত্রিকভাবে পূরণ করা সম্ভব হবে।’

এসময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামার ও উদ্যানতত্ত্ব খামারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমডি‌এস‌এ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।