রাবিতে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠনগুলো ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনের ৩৬৮ নম্বর কক্ষে অনুষ্ঠিত বিএনপি-জামায়াতপন্থী সংগঠনগুলোর জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদাদল) আহ্বায়ক প্রফেসর ড. শামসুল আলম সরকার।

তিনি বলেন, দেশে অস্থিশীল পরিস্থিতি ও অনিদিষ্টকালের অবরোধ-হরতালে বিশ্ববিদ্যালয় বাহিরে অবস্থানকারী শিক্ষক-শিক্ষর্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাদাদল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে শিক্ষকরা যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় তিনি বলেন, এ ব্যাপারে আগমীকাল বৃহস্পাতিবার বিশ্ববিবদ্যালয় ভিসির সাথে দেখা করে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার জন্য আহ্বান করা হবে বলে জানান তিনি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।